*** করোনায় আতঙ্ক নয়, সচেতন হউন। স্বাস্থ্য বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ***

বুধবার, ৮ জানুয়ারি, ২০২০

অন্তর মম বিকশিত করো -রবীন্দ্রনাথ ঠাকুর

(রবীন্দ্র কুঠিবাড়ি, শিলাইদহ, কুষ্টিয়া)
অন্তর মম বিকশিত করো
     অন্তরতর হে।
নির্মল করো, উজ্জ্বল করো,
    সুন্দর কর হে।
           জাগ্রত করো, উদ্যত করো,
                নির্ভয় করো হে।
      মঙ্গল করো, নরলস নিঃসংশয় করো হে।
           অন্তর মম বিকশিত করো,
                অন্তরতর হে।
যুক্ত করো হে সবার সঙ্গে,
  মুক্ত করো হে বন্ধ,
সঞ্চার করো সকল মর্মে
  শান্ত তোমার ছন্দ।
      চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,
          নন্দিত করো, নন্দিত করো,
              নন্দিত করো হে।
          অন্তর মম বিকশিত করো
               অন্তরতর হে।

গীতাঞ্জলি//শিলাইদহ, ২৭ অগ্রাহায়ণ ১৩১৪
শিলাইদহ কুঠিবাড়ি ঘাট (পদ্মা নদী)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন