*** করোনায় আতঙ্ক নয়, সচেতন হউন। স্বাস্থ্য বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ***

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

বাংলার মুখ আমি দেখিয়াছি -জীবনানন্দ দাশ


বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে ব'সে আছে
ভোরের দোয়েল পাখি- চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ
জাম-বট-কাঁঠালের-হিজলের-অশ্বত্থের ক'রে আছে চুপ;
ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে;
মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে
এমনই হিজল-বট-তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ


দেখেছিলো; বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে-
কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়-
সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল, হায়,
শ্যামার নরম গান শুনেছিলো- একদিন অমরায় গিয়ে
ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়
বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিলো পায়।

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

সশস্ত্র বাহিনীর প্রতি -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

দাঁড়াও,  নিজেকে প্রশ্ন করো-  কোন পক্ষে যাবে?

রাইফেল তাক কোরে আছো মানুষের দিকে ।
সঙ্গিন উচিয়ে আছো ধূর্ত নেকড়ের মতো ।
পায়ে বুট, সুরক্ষিত হেলমেটে ঢেকে আছো মাথা ।
সশস্ত্র তোমার হাত, সংগঠিত, কে তোমাকে ছোঁয়!

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

সংগ্রাম চলবেই –সিকান্দার আবু জাফর

রক্তচোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো
আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি
কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাপি
আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি
তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া
তুমি বাংলা ছাড়ো

রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো -নির্মলেন্দু গুণ

একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’

বাতাসে লাশের গন্ধ -রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?